মির্জাপুরে বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৮:১৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার বানাইল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব মণ্ডল ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বানাইল ইউনিয়নের সার ডিলার ওই গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন ও একই ইউনিয়নের ভররা গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. আলম হোসেন সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সরেজমিনের অভিযোগে সত্যতা পেলে মোজ্জামেল হোসেনকে ১৫ হাজার ও মো. আলম মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা জানিয়েছেন।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল
জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানালেন কেসিসি প্রশাসক
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক