নাশকতা-সহিংসতা ঠেকাতে খুলনা রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, একদিনে ২২০ আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৮| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

খুলনা রেঞ্জের ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়ে এক দিনে ২২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৯৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলায় এ অভিযান চালানো হয়।

বুধবার খুলনা রেঞ্জ পুলিশের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো–খুলনা জেলায় ৩৫, বাগেরহাটে ১২, সাতক্ষীরায় ১৬, যশোরে ২৯, ঝিনাইদহে ৪৪, মাগুরায় ১১, নড়াইলে ১৯, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ২০ এবং মেহেরপুর জেলায় ৮ জন।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধ এবং জনমনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেভাবে বাছাই হলো নতুন সার ডিলার, সংসদে জানালেন কৃষিমন্ত্রী
পশুখাদ্যের মান নিশ্চিতে আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার মরদেহ উদ্ধার
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি