হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৬:০৮| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬:১২
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য বুলেটিনে উল্লেখ করা হয়নি।

এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৮৬, সিলেটে ১৮৬, খুলনায় ১০৮, বরিশালে ১০৭, ময়মনসিংহে ১০৭, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৯৫।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭০৯। তাদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘একদিন আপনারাই আমাদের আসনে বসবেন’, তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার
গাজীপুরে উড়ালসেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নারী ও শিশুসহ নিহত ৩
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় ব্যর্থ হলে পৌর কর্মকর্তারা বরখাস্ত: প্রতিমন্ত্রী শাহে আলম
টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার