গাজীপুরে উড়ালসেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নারী ও শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৬:০৬
অ- অ+

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য।

বুধবার দুপুরে উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুপুরে সফিপুর উড়ালসেতু দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় পেছন থেকে বা পাশ দিয়ে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীই মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘একদিন আপনারাই আমাদের আসনে বসবেন’, তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় ব্যর্থ হলে পৌর কর্মকর্তারা বরখাস্ত: প্রতিমন্ত্রী শাহে আলম
টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার