মুন্সিগঞ্জে এসআরবির চেকপোস্টে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫
অ- অ+

মুন্সিগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

মঙ্গলবার রাত পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় এসআরবি-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি দল।

বুধবার দুপুরে এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব শাড়ি, শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে আনতেন। পরে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে সেগুলো বিক্রি করতেন।

এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার করা পণ্য ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত, নিরাপত্তায় ৬ প্রবেশপথে চেকপোস্ট
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডা. জুবাইদা-এমিনে এরদোয়ান বৈঠক, নারীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পাঠানোয় আগ্রহ তুরস্কের
বিশ্ব বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম