ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ বস্তু, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ এবং বিস্ফোরিত ১৭টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, দুটি বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃদ্ধদের ভারে নুয়ে পড়বে বাংলাদেশ? ২০৫০ সালের চ্যালেঞ্জ মোকাবিলায় ভাবতে হবে এখন থেকেই....
সারা দেশে আগুন-ককটেল আতঙ্ক: বাসচালক নিহত, যানবাহন ও কার্যালয়ে অগ্নিসংযোগ
যশোরের মনিরামপুর: সারের ডিলার নিয়ে অনিয়মের আরও একটি জলজ্যান্ত দৃষ্টান্ত!
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী