রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম–মো. আশরাফুল ইসলাম (২৭)।
সোমবার সকালে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল জানিয়েছেন, তিনি পেশায় একজন উবার চালক। জসীম নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রুপনগর থানার ওসি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












