ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ৪০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন, মিরপুর বিভাগে ১৬৬ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৫ পদে আকর্ষণীয় চাকরি, এসএসসি পাসেই আবেদন
দেশের বিভিন্ন অঞ্চলে চার দিনের বৃষ্টির পূর্বাভাস
হরমুজ প্রণালির কাছে ইরান ও মার্কিন সামরিক উত্তেজনা: কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণ
জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত ২২