শিরোনাম :

চট্টগ্রামে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত দুই, আহত ২৫

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩| আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭
অ- অ+

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও সাখাওয়াত (৫৫)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। এ জন্য তাঁরা বাসযোগে যাত্রা শুরু করেন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে হতাহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় থাকবে রোদেলা আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে