শিরোনাম :

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় থাকবে রোদেলা আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬
অ- অ+

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের বেশির ভাগ সময় রোদেলা আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

এর আগে শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে সকাল ৬টা ৯ মিনিটে।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনায় ডিএমপির বক্তব্য
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
তৃণমূল শুধু দলের শক্তি নয়, তৃণমূলই দলের প্রাণ!