কুর্মিটোলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯
অ- অ+

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ০৭:৩০ মিনিটে বনানী থেকে কুড়িল বিশ্বরোডগামী লেনে এই হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর "জয় বাংলা" স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে অগ্রসর হচ্ছিল। উক্ত মোটরসাইকেল বহরটি আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে, বহরের মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার 'গলফ ক্লাব ৮৩' মোবাইল ডিউটির গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল (নম্বর-১২৫৯৯) মোঃ এনামুল বাম চোখে আঘাত পান। ঘটনার পরপরই সহকর্মীরা আহত চালককে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরবর্তীতে সেখানে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে চিরুনি অভিযান পরিচালনা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫
মিরপুরে শ্রমিক বিক্ষোভে অর্থায়নের অভিযোগে আলোচনায় তারিক আল মামুন, খতিয়ে দেখছে গোয়েন্দারা
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৪ হাজার কোটি টাকার প্রকল্প
সুন্দরার ‘ফ্যাব ফ্রাইডে’ ক্যাম্পেইনে সুগন্ধি, স্কিনকেয়ার, মেকআপ ও টয় কালেকশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়