রাজিব ঘোষকে ডিবিতে নেওয়া হয়নি, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়। এটি ওই থানার ২৩ নম্বর হত্যা মামলা।

এদিকে ডিবিসি নিউজের সাংবাদিক রাজিব ঘোষকেও ডিবিতে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান তা নাকচ করেন। তিনি বলেন, রাজিব ঘোষকে ডিবিতে আনা হয়নি।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ইকবাল সোবহান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন। তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। ১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান।

দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত
রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছরের মুসলিম তরুণী নাবিলা