মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ২১:১৬
অ- অ+

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলহাজ এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাকে অভ্যর্থনা জানানো হয়।

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন প্রতিমন্ত্রী। তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেন। এসময় শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন তিনি। প্রতিমন্ত্রীর এমন আন্তরিকতায় বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী প্রাক-প্রাথমিক ও প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সরাসরি অংশ নেন। শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ এবং শেখার আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছরের মুসলিম তরুণী নাবিলা
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান মাহদী আমিনের
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিহত শ্রমিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর ১ লাখ টাকা সহায়তা