ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
অ- অ+

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার বিকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ইকবাল সোবহান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন। তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। ১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান।

দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা নিযুক্ত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সরকার অত্যন্ত ধৈর্যের সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সৈয়দ আজাদ সুবহানী
সুন্দরবনসংলগ্ন রিসোর্টগুলোর ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী, বললেন পরিবেশের প্রতি অঙ্গীকার রেখেই ব্যবসার চেষ্টা চলছে