মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫
অ- অ+

রাজধানীর মিরপুরে শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে মিরপুরের শাহ আলী থানাধীন দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় মিরপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় চারজন নিহত হলেও কেউ আহত হননি বলে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে।

নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক অসন্তোষ ঘিরে ভোরেই মাঠে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশকে দিলেন বিশেষ নির্দেশনা
কুর্মিটোলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫
মিরপুরে শ্রমিক বিক্ষোভে অর্থায়নের অভিযোগে আলোচনায় তারিক আল মামুন, খতিয়ে দেখছে গোয়েন্দারা