কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ২০:১৩
অ- অ+

রাজধানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে ব্যক্তির ভাড়া করা বাসায় অভিযান চালানো হয়েছে, সেই রাকিব হোসেন পালিয়ে গেছেন।

মঙ্গলবার ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজারের মাটির রাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাকিব হোসেনের (২৫) ভাড়া করা তিন কক্ষের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১০৩টি ইয়াবা বড়ি, ১০০ পুরিয়া হেরোইন ও নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। এ ছাড়া ওই বাসার ভাড়াটিয়া রাকিব হোসেন পালিয়ে গেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রাকিব হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত বলে অধিদপ্তরের দাবি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল হক খান মামলাটির বাদী।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
শ্রমিক আন্দোলনে বহিরাগতদের উসকানি, গ্রেপ্তার ৪০: ডিআইজি ঢাকা রেঞ্জ
৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট
বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ