কদমতলীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
অ- অ+

রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।

তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।

এসআই হাসান রহমান আরও জানান, বাসের চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে পার্কিং করে তারা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭
আশুলিয়ায় আবারও পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ