মালিবাগে ট্রিপল মার্ডার মামলার আসামি মোতাহার বসুন্ধরা থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০
অ- অ+

রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় সংঘটিত ট্রিপল মার্ডার মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোতাহার হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোতাহার হোসেন ভারতে পলাতক ছিলেন। তিনি আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের সহযোগী হিসেবেও পরিচিত। তবে কীভাবে তিনি দেশে ফিরেছেন এবং বসুন্ধরা এলাকায় অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং গ্রেপ্তারের বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কদমতলীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন
আগারগাঁও মেট্রো স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে
যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম