ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ২১:১৪
অ- অ+

সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা যুবদল।

সোমবার বিকালে রাজধানীর ফার্মগেট থেকে মিছিলটি শুরু হয়। পরে কারওয়ান বাজার প্রদক্ষিণ করে এফডিসির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ মিন্টু, জসিম উদ্দিন মিয়াজী ও বিল্লাল হাওলাদার। এতে থানা যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনে নতুন প্রাণের সঞ্চার হবে। নতুন নেতৃত্বের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাজুর নেতৃত্বে আনন্দ মিছিল
ঘাটাইলে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার