সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে পুলিশের তিন গাড়িতে ভাঙচুর-আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৪:১১| আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৪:১২
অ- অ+

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে এক বিজিবি সদস্য ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ ও বিজিবি। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

পরে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এ সময় সময় টেলিভিশনের একজন প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। অন্যদিকে এসএ টেলিভিশনের এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমান ও স্বার্থসংশ্লিষ্টদের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন
মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার
নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের পৃষ্ঠপোষকেরা: স্বরাষ্ট্রমন্ত্রী