ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৩৪ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৪৭ জন, গুলশানে ৪৩ জন এবং উত্তরা বিভাগে ২০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লেখা যাবে এক লাইনে