মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া রাজিব আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬| আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
অ- অ+

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠসংলগ্ন ৫৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রাজিব চন্দ্র দাসের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ি। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড।

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে রাজিব ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট তথ্যে জানানো হয়েছে।

তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, যান চলাচল বন্ধ
দেশে বাড়ছে মাদকের ব্যবহার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম
সাইবার হামলার পর ক্রিপ্টোকারেন্সি বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাতের শঙ্কা