জুলাই আন্দোলনে তরুণকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, সেই আবু তালেব এখন কলাপাড়া সার্কেলের এএসপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৬:০৯| আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

জুলাই গণ-অভ্যুত্থানের সময় এক তরুণের কাকুতি-মিনতি উপেক্ষা করে তাকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘আঙ্কেল, আমার বাসায় ছোট বোন একা, আমাকে ছেড়ে দেন।’ কিন্তু তার আকুতি উপেক্ষা করে তাকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা।

ওই অভিযানে নেতৃত্ব দেওয়া তৎকালীন ধানমন্ডি জোনের (রমনা বিভাগ) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব এখন পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

আবু তালেবের নতুন পদায়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। জুলাইয়ের আন্দোলনের সময় তার ভূমিকার প্রসঙ্গ টেনে অনেকে তার পদায়ন নিয়ে প্রশ্ন তুলছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্যে ইমাম হাসানুল বান্না মিল্লাত লিখেছেন, ‘এজন্যই হয়তো পটুয়াখালীর কলাপাড়া বর্তমানে দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের গুপ্ত আস্তানায় পরিণত হয়েছে।’

অন্যদিকে আলম ফরহাদী লিখেছেন, ‘এদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করুন।’

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আবু তালেবকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি। ২০২৫ সালের শেষ দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুখপাত্র ও গণমাধ্যম শাখার দায়িত্ব পান। সম্প্রতি এক প্রজ্ঞাপনে তাকে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জুলাইয়ের আন্দোলনের সময় তার ভূমিকা এবং পরবর্তী সময়ে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ, গঠন হচ্ছে কমিটি
বেনাপোলে হয় মাদক ব্যবসায়ী থাকবে, না হয় পুলিশ: ওসি তিতুমীর
এইচএসসিতে দুই বিষয়ে ফেল, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
পূর্বাচলের ৭০০ দোকানে চাঁদার রেট কত, কারা তুলছেন টাকা?