উত্তরার বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৪:৪০
অ- অ+

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন তিনি তাহসিফের সঙ্গে সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে ছিলেন। ওই বারের সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে দেখা গেছে।

দিশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশের সদস্যরা।

পরিবারের দাবি, ২৭ অক্টোবর রাতে জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। সিসিটিভি ফুটেজেও ওই রাতে তাহসিফের সঙ্গে দ্বীপের উপস্থিতির বিষয়টি সামনে আসে। মরদেহ উদ্ধারের আগের রাতে তাহসিফের সঙ্গে তার বান্ধবী দিশাকেও দেখা যায়।

সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাহসিফ ও দিশা সেখানে ছিলেন। তারা একই মোটরসাইকেলে করে বারে আসেন এবং পরে একই মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আবেদন জানিয়ে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শাহরিয়ার দ্বীপকে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশাকেও জিজ্ঞাসাবাদ করছে টঙ্গী নৌ পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, আজ তাকে আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী গ্রীষ্মে কমানো যাবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী
মেট্রোর বন্ধ স্টেশন চালু, মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক
ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সে সাইবার হামলা, মাত্র ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার চুরি
শ্রমিক আন্দোলনে নাশকতা করছে আ.লীগ, মিরপুরে নিষিদ্ধ দলটির ১১ নেতা-কর্মী আটক