গণভোটের গণরায়কে সরকার অপমান করেছে: জায়ামাত আমির

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
অ- অ+

জনগণকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় না মেনে আপনাদেরকে অপমান করেছে বর্তমান সরকার। ফেব্রুয়ারিতে আপনারা দুটি ভোট দিয়েছিলেন। একটি ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন যেখানে বিএনপি এবং জামায়াত আমরা সকলেই বলেছিলাম হ্যাঁ বলুন। সেখানে ৭০ ভাগ মানুষ হ্যাঁ'তে ভোট দিয়েছে। কিন্তু মানুষের সেই রায়'কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করে নাই।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, যদি সাত দফা মেনে নেন তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু এটা যদি তারা ভালোই ভালোই না মানে তাহলে এক দফার পাথরের নিচে পৃষ্ঠ হয়ে যাবেন। আমরা চাই না দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, যদি জনগণের অধিকারকে পায়ের নিচে ফেলে দেওয়া হয় তাহলে বিরোধীদল বসে বসে আঙুল চুষবে না। তখন আমাদের সাত দফা যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে। এক দফার কথা শুনলে কলিজা কাঁপে? কিন্তু আমরা কলিজা কাঁপাতে চাই না। ভালোই ভালোই মেনে নেন।

তিনি আরো বলেন, সরকার যদি আমাদের গণভোটের গণরায় মেনে নেন তাহলে পরবর্তীতে আর লং মার্চের ডাক আমরা দেবো না। কিন্তু যদি গণভোটের গণরায় না মানার অবস্থানে-ই জিদ ধরে বসে থাকেন তাহলে আজকে ঢাকা থেকে এসেছি ঝিনাইদহে কালকে আপনাদেরকে আহ্বান জানাবো এখান থেকে আপনারা চলে আসবেন ঢাকায়।

লং মার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে তারা একদলীয় এবং বাকশালী শাসনে নিয়ে এসেছে।

জেলা জামায়াতের আমির ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মাও. আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সাংগঠনিক সম্পাদক তারেক রেজা, ঢাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল।

(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী গ্রীষ্মে কমানো যাবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী
মেট্রোর বন্ধ স্টেশন চালু, মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক
ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সে সাইবার হামলা, মাত্র ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার চুরি
শ্রমিক আন্দোলনে নাশকতা করছে আ.লীগ, মিরপুরে নিষিদ্ধ দলটির ১১ নেতা-কর্মী আটক