মেট্রোর বন্ধ স্টেশন চালু, মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৫:১২| আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:১৪
অ- অ+

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া মেট্রোরেল স্টেশনগুলো আবার চালু হয়েছে। একই সঙ্গে মিরপুর এলাকার সড়কেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন থামছে এবং স্বাভাবিকভাবে চলাচল করছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকেও বন্ধ স্টেশনগুলো খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

এর আগে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে দুপুরে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় শ্রমিকদের ইটপাটকেল ছুড়তেও দেখা যায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান তিনি।

মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম জানান, ওই সময় এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি
জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার
যশোরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার