১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, জানুন কেন এমন নাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৫:২৪
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’। শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঝড়টি। আগামী ৩ নভেম্বর উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রোববার (১ নভেম্বর) ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ক্রমশ শক্তিশালী হয়ে ২ নভেম্বর তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘মুরাসু’ কেন?

‘মুরাসু’ নামটি প্রস্তাব করেছে ভারত। এটি একটি তামিল শব্দ, যার অর্থ ঢাক বা একধরনের প্রাচীন বাদ্যযন্ত্র। প্রাচীন তামিল সমাজে মুরাসু বাজিয়ে যুদ্ধ, বিপদ কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার খবর সাধারণ মানুষকে জানানো হতো। সেই ঐতিহ্য থেকেই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘মুরাসু’।

এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়। এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় উপকূলীয় এলাকায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়ার আশঙ্কা কম বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব বাংলাদেশে দুর্বলভাবে পড়তে পারে। এর ফলে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশে গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে তরুণকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, সেই আবু তালেব এখন কলাপাড়া সার্কেলের এএসপি
হতাশ হওয়ার কিছু নেই, আরো যত্নবান হলেই ফলাফল ভালো হবে: এন ইউ ভিসি
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি
জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন