কলেজের গভর্নিং বডির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা কমালো জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩১
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন থেকে এসব পদে মনোনয়নের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে।

রবিবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১১ মার্চ জারি করা আগের প্রজ্ঞাপনে গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকার শর্ত ছিল। নতুন সিদ্ধান্তে সেই শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

তবে একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সর্বোচ্চ দুটি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন—আগের এই শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে বাড়ছে মাদকের ব্যবহার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম
সাইবার হামলার পর ক্রিপ্টোকারেন্সি বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাতের শঙ্কা
মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া রাজিব আটক