রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৭:২৩
অ- অ+

শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংগঠনটির দাবি, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে বেচাকেনা কমে গেছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট বন্ধের সময় কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে। কখনো সন্ধ্যা ৬টা, কখনো ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা পরিচালনা করায় বাণিজ্যিক কর্মকাণ্ডে মন্দাভাব দেখা দিয়েছে।

সংগঠনটির ভাষ্য, অনেক দোকানে ক্রেতা না থাকায় বিক্রিবাট্টা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি বেচাকেনা না থাকায় ঢাকার দুটি বড় মার্কেটও বন্ধ হয়ে গেছে। আরও অনেক মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করতে গিয়ে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা বেশি খারাপ। দীর্ঘদিন ব্যবসায় মন্দা চলায় দোকানভাড়া, কর্মচারীদের বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় মেটানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি বলেছে, বর্তমানে বিদ্যুৎ-সংকট অনেকটা কমে এসেছে। একই সঙ্গে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময়ে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফেরার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন এবং ব্যবসা টিকিয়ে রাখার সুযোগ তৈরি হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত
শ্রমিক অসন্তোষ নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
মেহেরপুর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২
হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি