ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৮:১২
অ- অ+

‘দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে যুব দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে যুব মেলার উদ্বোধন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসনে, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, যুব অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, সিভিল সার্জন কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার আল্লামের তাকিয়া কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাস করেননি
অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্ত জামায়াত নেতার বসতঘর ভাঙচুর
ডিএমএফের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: সাইফুল হক