ডিএমএফের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৮:৩৫
অ- অ+

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের এই কমিটিতে সভাপতি হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।

শনিবার রাতে রাজধানীর বনশ্রীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে তিনজন সহসভাপতি হয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল ও জাগো নিউজের পরান মাঝি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দূরবীন নিউজের মো. শামছুল আলম এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের মিঠুন।

অর্থ সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল। সহ-অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের রুহুল আমিন। দপ্তর সম্পাদক হয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।

আইন সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ এবং প্রচার সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া।

এ ছাড়া নারীবিষয়ক সম্পাদক হয়েছেন ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এশিয়া পোস্টের আজাদ হোসেন, আইসিটি সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত।

পরিকল্পনাবিষয়ক সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন এনপিবি নিউজের শিবলী আহমেদ।

কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন এবং এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার  
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট প্রকট হয়েছে: এবি পার্টির চেয়ারম্যান
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার
খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরে উদ্ধার, গ্রেপ্তার ২