ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৭:২৭
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। শিশু আরশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আরশ সকালে তার দাদার সাথে বাড়ির পাশের মাঠে যায়। মাঠ থেকে তার দাদা বাড়িতে যেতে বললে একাই বাড়ির দিকে রওনা হয়। পথে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক অসন্তোষে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭
‘কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’: ডিআইজি
বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা