সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর সুপারিশ, বসবে সোলার প্যানেলও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
অ- অ+

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ ও সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে মতামত দিতে এ কমিটি গঠন করা হয়েছে।

সভায় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভবনের বায়ু চলাচল এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। বিদ্যুতের অপচয় হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সুপারিশে রয়েছে।

সভায় সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের সুপারিশ করা হয়।

এ ছাড়া সংসদ ভবনের মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এসি ব্যবহারের সময় নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে এসি চালু করার প্রস্তাব দেওয়া হয়।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠের বরাদ্দ ও চুক্তিসংক্রান্ত তথ্য যাচাই করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে জোর রাষ্ট্রপতির
রাজধানীর পল্লবীতে ‘ভূমিদস্যু’ তারিকের পেছনে কোন রাজনৈতিক শক্তি?
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু