যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৫:২৮| আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৫:৩৩
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৩০) ধাক্কায় মোটরসাইকেলটির (ঢাকা মেট্রো-হ-১৬-৩১০৯) চালক আহত হন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় তারা বাসটির চালক ও বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার