রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৬:১৪
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এর আগে গত ২০ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে জোর রাষ্ট্রপতির
রাজধানীর পল্লবীতে ‘ভূমিদস্যু’ তারিকের পেছনে কোন রাজনৈতিক শক্তি?