ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমান ও স্বার্থসংশ্লিষ্টদের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৩:৪৮
অ- অ+

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তার আর্থিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

আবেদনে আরও বলা হয়, এসব অভিযোগের অনুসন্ধানের ধারাবাহিকতায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিইও এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত হয়।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানের একপর্যায়ে শামসুর রহমানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে সংস্থাটি জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবের অর্থ ও মালিকানা হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তরের চেষ্টা করছেন।

দুদকের আশঙ্কা, ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে সেখান থেকে অর্থ সরিয়ে ফেলা হতে পারে। এতে অনুসন্ধান শেষে মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ অর্থে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

এ কারণে অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে এম শামসুর রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। আদালত আবেদনটি মঞ্জুর করে এসব হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পুলিশের তিন গাড়িতে ভাঙচুর-আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন
মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার
নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের পৃষ্ঠপোষকেরা: স্বরাষ্ট্রমন্ত্রী