শ্রীপুরে কাঠবোঝাই ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শেখ নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার