মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৭:৩৪
অ- অ+

মাদারীপুরে মারিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে। অভিযুক্ত ইমরান বেপারী ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে পারিবারিকভাবে ইমরান বেপারীর সঙ্গে বিয়ে হয় মারিয়া আক্তারের। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগেই থাকতো।

পরে বাবার বাড়ি চলে আসেন মারিয়া। রবিবার রাতে শ্বশুরবাড়ি আসেন ইমরান। সোমবার ভোরে সেখান থেকেই উদ্ধার হয় মারিয়ার মরদেহ। ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী। বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

স্বজনদের দাবি, যৌতুকের জন্য প্রায়ই মারিয়াকে মারধর করতো স্বামী। যৌতুকের টাকা না দেওয়ায় শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন ইমরান।

এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনরা ও এলাকাবাসী। এদিকে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত মারিয়ার চাচি রুমা আক্তার বলেন, ‘৫ লাখ টাকার মালামাল দিয়ে বিয়ে দেওয়ার পরও প্রায়ই মারিয়াকে মারধর করতো তার স্বামী। মারিয়াকে হত্যার পর পালিয়ে যায় ইমরান। এই ঘটনার কঠিন বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আটক ইমরানকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক অসন্তোষে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭
‘কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’: ডিআইজি
বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাদশা