সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট প্রকট হয়েছে: এবি পার্টির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ২০:৩২
অ- অ+

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। বেতন কাঠামোকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পে শুরু হওয়া আন্দোলন পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। অন্যদিকে, অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও প্রত্যাশিত ও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। অর্থনীতি পুনরুদ্ধার এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন।

একই সঙ্গে সংসদ ও রাজনৈতিক পরিসরে বিরোধী দল যাতে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল ও ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে গোলাম রব্বানী রাজা, আব্দুল হালিম খোকন, সেলিম খান, কেফায়েত হোসাইন তানভীর, মোহাম্মদ প্রিন্স, হাদীউজ্জামান খোকন, অ্যাডভোকেট সাঈদ নোমান, গাজী নাসির, অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, অ্যাডভোকেট মতিয়ার রহমান, মিয়া মো. তৌফিক, প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ওমর ফারুক, সফিউল বাশার, অধ্যাপক আবু হেলাল, বারকাজ নাসির আহমদ ও তোফাজ্জল হোসাইন রমিজ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাজুর নেতৃত্বে আনন্দ মিছিল
ঘাটাইলে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার