যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৬, ১৯:৪৬
অ- অ+

যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) জেলার নয়টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে লালদীঘিরপাড়ে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, ওই কর্মসূচিতে প্রায় ২০০ থেকে ২২০ জন অংশ নেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার সূত্র ধরে সোমবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালি থানা, বিভিন্ন ফাঁড়ি, ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার শেখ আব্দুল হালিম ডাক্তারের ছেলে শেখ শহিদ (৪৫), পুরাতন কসবা সেবাস স্কুলের পাশের এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে ইমরান হোসেন খান বাদল (৩৮), শংকরপুর ছোটনের মোড় এলাকার নাজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৩), তেঁতুলিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৮), ভাতুড়িয়া এলাকার সেলিমের ছেলে তানভীর (২৫), ঘোষপাড়া বিবি রোড পুলিশ লাইন টালিখোলা এলাকার শহর যুবলীগের নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম রহমত (৩৮), পুরাতন কসবা কাজীপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ (২৮), উত্তর ললিতাদহ এলাকার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত পচা বিশ্বাসের ছেলে সোহাগ হোসেন, পাওয়ার হাউস (বাবলাতলা) এলাকার মৃত মাহবুব আলমের ছেলে আলম, তারেক আজিজ (৩৪), আব্দুল জলিলের ছেলে নুর আলম (৪০), মৃত আব্দুল আজিজের ছেলে শানু (৫৪), ঝুমঝুমপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কামরুজ্জামান (৩৮), মৃত করিম সর্দারের ছেলে মকবুল হোসেন (৬৯), বড়বাজার কাঁচাবাজার এলাকার কালামের ছেলে শেখ শাহাজাদা সেলিম হৃদয় (২৫), পুলিশ লাইন টালিখোলা এলাকার সুলতান মাহমুদ শেখের ছেলে সুমন শেখ (৪০) এবং ঢাকার হাজারীবাগ থানার নূরপুর এলাকার আরশাদ আহমেদের ছেলে সেলিম আহমেদ (৪৬)।

পুলিশের নথি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৬, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে।

এদিকে, জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার জেলার নয়টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় ১৭ জন, চৌগাছায় ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জন রয়েছেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ৪১ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেনজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের প্ল্যান দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মজিবুর রহমান মঞ্জু
তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক
মহেশপুরে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার
হাইওয়ে পুলিশে সাফল্যের পর এবার এসআরবির নেতৃত্বে ফারুক আহমেদ