৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৭
অ- অ+

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে।

তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সার্বিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে আপাতত দাম্মাম রুটের সব ফ্লাইট শুধু দিনের বেলায় পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
শ্রমিক আন্দোলনে বহিরাগতদের উসকানি, গ্রেপ্তার ৪০: ডিআইজি ঢাকা রেঞ্জ
বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ