টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১
অ- অ+

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

ছুটির সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর রবিবার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ছুটির আওতায় থাকবে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ছুটি কার্যকর হবে না। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছে না।

ফলে স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্তের ওপর।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক