গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১
অ- অ+

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গাজীপুরের চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

অন্যদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে গাজীপুর ও আশুলিয়াজুড়ে পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান