রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে নাইমুল হাসান (৩৫) নামে এক শ্রমিকের অবস্থা গুরুতর। তিনি কারখানার মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য তিন শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে আহতের সংখ্যা নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানিয়েছেন, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তিনি বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

পুলিশের পক্ষ থেকে চারজন আহত হওয়ার কথা জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ একজন দগ্ধ হওয়ার তথ্য দিয়েছে। ফলে দুর্ঘটনায় প্রকৃতপক্ষে কতজন শ্রমিক দগ্ধ হয়েছেন, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান