দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫
অ- অ+

উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মুফতি আবুল কাসেম নোমানীর বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি এ তথ্য জানান।

মাওলানা নাসীরুল্লাহ জানান, ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় পৌঁছানোর পর মুফতি আবুল কাসেম নোমানী রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, টেকনাফের নীলা মাদ্রাসা এবং চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে ২৭ নভেম্বর (শুক্রবার) ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

মাওলানা নাসীরুল্লাহ বলেন, দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তার বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। ওই সফরে তিনি রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদ্রাসার ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামী শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘদিনের অবদানের কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি পরিচিত। তার আসন্ন বাংলাদেশ সফর ঘিরে কওমি অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন মহাপরিচালক হচ্ছেন হাসানুজ্জামান
নেপালে হিমালয়ে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত
মিরপুরে আন্দোলনকারীদের সড়কে না নামতে পুলিশের মাইকিং
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত