মিরপুরে আন্দোলনকারীদের সড়কে না নামতে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮
অ- অ+

রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় টহল ও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্যদের মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।

সংঘর্ষের ঘটনায় মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের তৎপরতা ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন মহাপরিচালক হচ্ছেন হাসানুজ্জামান
নেপালে হিমালয়ে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত
দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত