স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকে শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হলে জরুরি সভায় বসে মহানগর জামায়াত। পরে তার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। শহীদুল্লাহ্ দাবি করেন, এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতার জেরে অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেপালে হিমালয়ে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত
মিরপুরে আন্দোলনকারীদের সড়কে না নামতে পুলিশের মাইকিং
দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ