আগারগাঁও মেট্রো স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
অ- অ+

রাজধানীর সোবহানবাগ ও আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগের ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওসি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই স্থানটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করবে।

পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় রাজধানীর ওই এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭
আশুলিয়ায় আবারও পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পোশাকশ্রমিকদের আন্দোলনে নাশকতার নেপথ্যে কারা, তদন্তে উঠে এলো যাদের নাম
কদমতলীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন