ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০| আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২
অ- অ+

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির মেঘমালার সামনের অংশ ইতোমধ্যে উপকূলে প্রবেশ করেছে। পেছনের অংশও উপকূলের কাছাকাছি অবস্থান করছে। সোমবার দিবাগত রাত থেকেই অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

আইএমডির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। তখন এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। মঙ্গলবার সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আগামী ১২ ঘণ্টা দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আইএমডি।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ১ থেকে ১ দশমিক ৫ মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এতে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের নিচু উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোশাকশ্রমিকদের আন্দোলনে নাশকতার নেপথ্যে কারা, তদন্তে উঠে এলো যাদের নাম
কদমতলীতে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন
আগারগাঁও মেট্রো স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম