মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আজ।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শনিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত এ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে আজ সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেট প্রকাশের পর এবার শপথের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তারা।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী